দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হচ্ছে। প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এমএস/